সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। একইদিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০১৯ পালিত হয়েছে। সকালে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিকে, জেলা পুলিশের সহযোগিতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা পর্যায়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯।

পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, রুহুল আমিন, আলতাফ হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কবিরুজ্জামান রুবেল, ইকবাল কবির খান বাপ্পিসহ খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা, ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
এই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা রোববার সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি
