ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

admin
April 6, 2019 9:24 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে জলাতঙ্ক নির্মূলে কুকুরের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে পরিকল্পিতভাবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে জলাতঙ্ক নির্মূলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রাণী দেবনাথের সভাপতিত্বে সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন কর্মকৌশল উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কর্মসূচির সুপারভাইজার মাহতাব উদ্দিন আহমেদ জানান, আগামী ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমপক্ষে শতকরা ৮০ ভাগ কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হবে। এ জন্য প্রতিটি এলাকায় বিশেষজ্ঞ টিম কাজ করবে। কার্যক্রমের প্রথম পর্যায়ে মণিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া ও যশোর সদরে ভ্যাকসিন দেয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী, মশিয়ুর রহমান, আব্দুল হামিদ সরদার, নিস্তার ফারুক, জহুরুল ইসলাম প্রমুখ। স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রণিসম্পদ অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র যৌথ উদ্যোগে এমডিভি (মাস্ ডগ ভ্যাকসিনেশন) নামে এ ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।