নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সুপার ওভারের নাটকীয়তায় কালিগঞ্জ ফিজ একাডেমিকে হারিয়ে নওয়াবেঁকী ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে।
শনিবার (৬ এপ্রিল) বিকালে টসে জয় লাভ করে ব্যাটে নেমে ফিজ একাডেমি সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। জবাবে ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তের নাটকীয়তায় নওয়াবেঁকী ক্রিকেট একাডেমি অল আউট হওয়ার আগে ১১০ রান সংগ্রহ করে। সুপার অফারে ৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ফিজ একাডেমি এক রানে পরাজিত হয়। জয়ী দলের আবির হোসেন পাঁচ ম্যাচে ২৬৯ রান এবং ৬ উইকেট পেয়ে টুর্নামেন্ট সেরা হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ বিল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক এস.এম জাকির হোসেন প্রমুখ।
