ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতা উদ্বোধন

admin
April 6, 2019 9:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ প্রতিপাদ্যে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে শহরের নবজীবনের হলরুমে বিডি ক্লিন এর আয়োজনে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
মোনাজের হাসান আহনানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বেসরকারিভাবে শিক্ষিত তরুণদের সমন্বয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার প্রত্যয় শুভ উদ্যোগ। জনসেবার লক্ষ্যে বিনা পারিশ্রমিকে শিক্ষিত তরুণদের উদ্যোগ সমাজে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদকম-লীর সভাপতি মো. জাকির হোসেন লস্কর, নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।