ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরের আছানডাঙ্গায় প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু

admin
April 6, 2019 10:40 pm
Link Copied!

শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আছানডাঙ্গায় গোবিন্দ লাল সানা (৫৫) নামের এক প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল ৭টায় আছানডাঙ্গা গ্রামের আব্দুল মাজেদ গাজীর মৎস্য ঘেরের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই ভবতোষ সানা জানান, গোবিন্দ লাল সানা সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেশ কিছু দিন যাবৎ মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৭টায় লোক মারফত জানতে পারি আছানডাঙ্গা গ্রামের আব্দুল মাজেদ গাজীর মৎস্য ঘেরের বাসায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে ব্রহ্মরাজপুর ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, আমরা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করি। কিন্তু আত্মহত্যার ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে আমারা আইনানুগ ব্যবস্থা নেব। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।