কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ২৯তম সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ আসর হতে মধ্য রাতব্যাপী কাশিমাড়ীর গোবিন্দপুর মরহুম হাজ্বী আব্দুল ঢালীর বাড়ির উঠানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো. শমসের আলী ঢালীর উদ্যোগে সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন আমেরিকা আল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দিনাজপুরের ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ড. সৈয়দ এরশাদ আহমাদ (আল বুখারী)। সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ আব্দুর আজিজ রিজভী, নলতা দরবার শরীফের খতিব মাওলানা মো. আবু সাইদ জিহাদী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
