ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশন

admin
April 6, 2019 9:08 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশন সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় কৃষ্ণনগরের মানপুর মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ প্রকল্পের বাস্তবায়নে এ অধিবেশনের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মমিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রানী অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম, আফছার আলী, শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ সুখী সমৃদ্ধ কল্যাণকামী ৪৮জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।