সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মাদক দ্রব্যসহ একটি মটরসাইকেল জব্দ করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুল্যা ইউনিয়নের ঢালীপাড়া সংলগ্ন বিল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল ও একটি ‘স্টম’ মটরসাইকেল জব্দ করে পুলিশ।
আশাশুনি থানার এসআই বিজন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুল্যার ঢালীপাড়া সংলগ্ন আমোদখালী বিলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত কালো রঙের মটরসাইকেল ও মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ১০ বোতল ফেনসিডিল ও একটি ‘স্টম’ মটরসাইকেল জব্দ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
