ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল জব্দ

admin
April 5, 2019 8:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মদ, ফেনসিডিল, চা পাতা, বাই সাইকেল, পঁচা গরুর মাংস এবং ব্যবহৃত ব্যাগ ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী এলাকা থেকে দশ হাজার ৫০০ টাকা মূল্যের ০৭ বোতল ভারতীয় মদ এবং এক হাজার দুইশ টাকা মূল্যের ০৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। একইদিন মাদরা বিওপি’র সদস্যরা কালিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার চারশ টাকা মূল্যের ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং শুক্রবার সকালে ৭৫ হাজার টাকা মূল্যের ১৫০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।
এদিকে, শুক্রবার কুশখালী বিওপি’র সদস্যরা খৈতলা এলাকা থেকে আট হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, কাকডাংগা বিওপি’র সদস্যরা কাকডাংগা পাকা রাস্তা এলাকা থেকে সাত হাজার পাঁচ টাকা মূল্যের ২৫ কেজি ভারতীয় চা পাতা, তলুইগাছা বিওপি’র সদস্যরা তলুইগাছা পাকা রাস্তা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১০০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস এবং মাটি জঙ্গল এলাকা থেকে এক লক্ষ টাকা মূল্যের ব্যবহার্য পোষাকসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের ০৩টি ব্যাগ জব্দ করে।
অন্যদিকে, শুক্রবার ঝাউডাংগা বিওপি’র সদস্যরা বোয়ালিয়া মাঠ এলাকা থেকে সাত হাজার টাকা মূল্যের ০১টি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।