ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে গণসংবর্ধনার জবাবে উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি: বিনা কারণে সাধারণ মানুষকে হয়রানি করা হবে না

admin
April 5, 2019 9:47 pm
Link Copied!

সাইফুল ইসলাম (সখিপুর) দেবহাটা: দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের মূল্যবান ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তাই সাধারণ মানুষের পাশে থেকে সকল অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করবো। তাছাড়া বিনা কারণে সাধারণ মানুষকে হয়রানি করা হবে না। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা- আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাবো।
শুক্রবার সন্ধ্যায় সখিপুর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইসদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য পরিতোষ কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল গণিসহ সংবর্ধনা গ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজিজ, অহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য গাজী শহিদুল্লাহ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান বাবু, নওয়াপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।