ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের চাঁদনীমুখা এমএম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

admin
April 5, 2019 9:05 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগ, বড় অংকের উৎকোচের বিনিময়ে নাশকতা মামলা আসামি মহসিন হোসাইনকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র মতে, তাকে নিয়োগ প্রদান করেছেন বিএনপি নেতা ওবং একাধিক নাশকতা মামলার আসামি ঐ বিদ্যালয়ে সভাপতি গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম।
মহসিন হোসাইন দশ লাখ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছে সূত্রটি।
এবিষয়ে জানতে চাইলে মাসুদুল আলম বলেন, আমাকে কোনো টাকা দেয়নি। তবে বিদ্যালয়ে কিছু ডোনেশন দিতে চেয়েছে।
সূত্রে জানা যায়, মহসিন হোসাইন জামায়াত বিএনপির অর্থদাতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি একাধিক নাশকতা মামলার আসামি। নাশকতা মামলার আসামি কিভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পায় এমন প্রশ্ন গাবুরা জুড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া পত্রিকা কেউ দেখেনি বলেও জানান তারা।
এবিষয়ে প্রধান শিক্ষক মহসিন হোসাইনের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।