ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে হস্তান্তর

admin
April 5, 2019 8:30 pm
Link Copied!

বেনাপোল থেকে এম ওসমান: ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে দুই থেকে চার বছর পর ফেরত দিয়েছে ভারত সরকার। শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর নামে একটি এনজিও তাদের গ্রহণ করে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক রয়েছে। এদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়।
জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে দুই থেকে চার বছর আগে তারা ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পেরিয়ে অবৈধপথে ভারতে যায়। পরে দালাল চক্র ভাল কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ফেলে পালিয়ে আসে। ভারতের বেঙ্গালোর শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয় এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্ধ্রপ্রদেশের ভিজাপুর করনেটো জেলহাজতে ঠায় হয় তাদের। সেখান থেকে তালাশ অ্যাসোসিয়েশন নামে ভারতের একটি এনজিও তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশিকে সকাল সাড়ে ১১টায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ২৪ জন বাংলাদেশি ফেরত এসছে। তারা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তবে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।