ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পিয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪’শ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে তালা উপজেলার নওয়াপাড়ার ধলবাড়িয়া থেকে পুলিশ তাদের করে।
আটককৃতরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে ট্রাক ড্রাইভার রেজাউল করিম বাবু ও সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ট্রাক হেলপার শফিকুল ইসলাম।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা থেকে পিয়াজ ভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকে বিপুল পরিমান ফেনসিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়ায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি করে। এসময় ট্রাকটি তল্লাশি করে সাড়ে ১৪শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।
