ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পিয়াজের ট্রাক থেকে সাড়ে ১৪’শ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

admin
April 5, 2019 8:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তালায় পিয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪’শ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে তালা উপজেলার নওয়াপাড়ার ধলবাড়িয়া থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে ট্রাক ড্রাইভার রেজাউল করিম বাবু ও সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ট্রাক হেলপার শফিকুল ইসলাম।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা থেকে পিয়াজ ভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকে বিপুল পরিমান ফেনসিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়ায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি করে। এসময় ট্রাকটি তল্লাশি করে সাড়ে ১৪শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।