ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ার বি-শিমুলবাড়িয়ায় মৎস্য ঘের দখলে হামলায় আহত ৭, গ্রেফতার ২

admin
April 5, 2019 9:14 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় নাশকতা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি কুখ্যাত বিএনপি নেতা, ২০১৩-১৪ সালে শেখ হাসিনার কবর রচনাকারী মোকছেদ সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারো এলাকায় নাশকতা ও মৎস্যঘের দখলে মেতে উঠেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বি-শিমুলবাড়িয়া এলাকায় মোকছেদসহ তার লোকজন মৎস্য ঘের দখলে হামলা চালালে তাদের হাতে ঘের মালিক লিয়াকত, রিয়াছাদসহ কমপক্ষে সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলার ঘটনায় সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার ঘের মালিক রওশনআরা খাতুন (৪৫) বাদী হয়ে দেবহাটা থানায় কুলিয়া পুষ্পকাটি গ্রামের কেয়ামদ্দীনের ছেলে কওছার আলীকে প্রধান ও মোকছেদ আলীকে হুকুমের আসামিসহ আটজনের নাম উল্লেখ করে এবং ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৪, তাং- ০৫/০৪/২০১৯ ইং।
এদিকে, এ মামলায় গ্রেফতারকৃত পুষ্পকাটি গ্রামের কওছার আলীর ছেলে জাহিদুল এবং তার ভাগনে একই এলাকার মঞ্জুরের ছেলে সোহাগ (২৬) কে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা মোকছেদ ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। ২০১৩ সালের ন্যায় তারা পুনঃরায় বেপরোয়া হয়ে উঠেছে। এমনকি নাশকতা, সহিংসতা কর্মকা- করতে পারে বলেও অনেকে ধারণা করছেন। ওই বিএনপি নেতা ও শেখ হাসিনার কবর রচনাকারী মোকছেদ বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারসহ সংশিষ্ট কর্তৃপক্ষের কামনা করেছেন ভুক্তভোগীরা।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।