ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধী নারী অদ্ভুত চেহারা ও অস্বাভাবিক আকৃতির একটি সন্তান জন্মদান করেছেন। যদিও ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরেই মারা যায় নবজাতক শিশুটি।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে সন্তান জন্ম দেন ওই নারী।
এরপর থেকেই উৎসুক জনতার ভীড় জমে সেখানে। শিশুটির চেহারা ও আকৃতি দেখে কৌতূহল দেখা দেয় সাধারণ মানুষের মনে।
একই সাথে শিশুটির পিতৃত্বের পরিচয় নিয়ে অনেকেই ধিক্কার জানায় সংশ্লিষ্ট নরপশুদের।
সকলের মুখেই একই কথা, ‘পাগলীটি মা হয়েছে, বাবা হয়নি কেউ’।
এ ব্যাপারে হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ওই নারী বহিরাগত। তার ডেলিভারি এখানে হয়েছে। তারপরও আমরা আরও খোঁজখবর নিচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
