ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান সামছুল আলম আর নেই

admin
April 5, 2019 9:48 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা সামছুল আলম সরদার (৮৭) ইন্তেকাল করেছেন। শুক্রবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরাস্থ মেঝে ছেলের বাসায় ইন্তেকাল করেন তিনি।
আশাশুনি সদরের মৃত মোসল উদ্দিন সরদারের ছেলে সামছুল আলম আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন।
তিনি আশাশুনি সরকারি কলেজ ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাথে জড়িত ছিলেন। গত ৯ মার্চ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তাকে তার মেঝে ছেলে মেহবুব আলম বাবুর সাতক্ষীরাস্থ বাসায় নেওয়া হয়। সেখানে শুক্রবার তিনি ইন্তেকাল করেন। এদিন বাদ এশা মাদারদীঘি চত্বরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।