ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান আরাধনা একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার রাতে এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরাধনা একাডেমির সভাপতি মো. মাহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পতœী আকিদা রহমান নিলা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ।
এর আগে মামুনুর রশিদের রচনা ও শামীম পারভেজের নির্দেশনায় মঞ্চস্থ হয় সত্তর দশকের সাড়া জাগানো নাটক ‘ওরা কদম আলী’। নাটক শেষ হলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
আর আলোচনা পর্ব শেষে আরাধনা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
