ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনন্দঘন পরিবেশে কেক কেটে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
April 5, 2019 8:29 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপিত হলো দর্শক নন্দিত সংবাদভিত্তিক স্যাটালাইট টিভি চ্যানেল যমুনা টিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী ও আনিসুর রহিম, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, বৈশাখী টিভির শামীম পারভেজ, বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, হাফিজুর রহমান শিমুল, আজাহারুল ইসলাম প্রমুখ এই অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় অতিথিবৃন্দ ২৪ ঘণ্টার সংবাদ মাধ্যম হিসেবে যমুনাটিভির ভূয়সী প্রশংসা করে বলেন, ইতোমধ্যে চ্যানেলটি মানুষের মনে স্থান করে নিয়েছে। ইতিবাচক সংবাদ পরিবেশন করে যমুনা টিভি দেশ গঠনে ভূমিকা রাখছে।
এর আগে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।