সাতক্ষীরায় ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় শিশু হাসপাতালের বিপরীত পাশে প্রতিষ্ঠানের পরিচালক ডা. ফাতেমাতজু জোহুরার সভাপতত্বে সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পয়েন্ট উদ্বোধন করেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মনিরুজ্জামান, পুলিশ লাইন স্কুলের সহকারি শিক্ষক মনোয়ারা বেগম প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিকিৎসকরা দেশের সেবা করে মানবতার কাজ করছে। বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে চলেছে। সাতক্ষীরার মানুষ ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন পয়েন্টে কিছুটা হলেও উপকৃত হবে। তিনি আরও বলেন, চিকিৎসা সেবা এখন মানুষের দৌড়গোড়ায় পৌঁছাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
