ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রাথমিক শিক্ষা পরিবারের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

admin
April 4, 2019 9:43 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় সরকারি দেবহাটা মডেল হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশ এবং কালিগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার একাদশ।
খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবহাটা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশের অধিনায়ক মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, বিশিষ্ট নাট্য পরিচালক জি.এম সৈকত, প্রধান শিক্ষক খায়রুল আলম, অনুপ কুমার দাশ, সিরাজুল ইসলাম, তহমিনা খাতুন, নিমাই চন্দ্র মন্ডল, বিনয় কৃষ্ণ হালদার, সহকারি শিক্ষক আব্দুল আজিজ, আব্দুল হান্নান, মোস্তফিজুর রহমান, আব্দুল মাজেদ রহমান প্রমুখ।
খেলায় নির্ধারিত ১৬ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে দেবহাটা একাদশ। জবাবে কালিগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার একাদশ ১৫ ওভার ১ বলে ১৪০ রানে অল আউট হয়। ফলে দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশ ৬ রানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী, রাঙ্গা শিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আাছাফুর রহমান, স্কোরারের দায়িত্ব পালন করেন ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।