দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন ী নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার জসীম উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ^াস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছত্তার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, এমটিভি সুপারভাইজার মীর ইমতিয়াজ উদ্দীন, এমটিভি (ভেটনারি) সুশান্ত কুমার সীল প্রমুখ।
