ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

admin
April 4, 2019 9:32 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষ্যে এই অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা. রাজিব সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মীর মহসীন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রক শাখা, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আগামী ৭ এপ্রিল থেকে ৫ দিনব্যাপী তালা উপজেলায় সাড়ে তিন হাজার কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু হবে।
সভায় সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও এমডিভির সুপারভাইজারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।