ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় গরু হৃষ্টপুষ্টকরণ প্রদর্শনী প্যাকেজ বিতরণ

admin
April 4, 2019 9:31 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় উন্নত ব্যবস্থাপনায় গরু হৃষ্টপুষ্টকরণ প্রদর্শনীর আওতায় ১০জন সিআইজি সদস্যের মাঝে প্রদর্শনী প্যাকেজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসে প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় এ প্যাকেজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাশ ও প্রাণিসম্পদ অফিসের ভিএস ডা. মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপকারভোগী সিআইজি সদস্য ছাড়াও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিটি প্যাকেজে ১১৫ কেজি দানাদার খাদ্য, ৯ কেজি চিটাগুড় এবং ভিটামিন ও কৃমিনাশক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।