ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অভয়নগরে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট

admin
April 4, 2019 9:51 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা দাবি বাস্তবায়নে যশোরের অভয়নগরে দুইটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা লাঠিসহ লাল পতাকা নিয়ে রাজপথ-রেলপথ অবরোধ ও পাটকলে ধর্মঘট করছে। যা বৃহস্পতিবারও তৃতীয় দিনরে মত অব্যাহত ছিল।
বৃহস্পতিবার ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভয়নগর উপজেলার যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটের সামনে লাঠিসহ লাল পতাকা মিছিল নিয়ে যশোর-খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করে।
৪ ঘণ্টার অবরোধ চলাকালে যশোর-খুলনা মহাসড়ক ও রেলপথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে শ্রমিক নেতারা জানান। তাদের দাবি যদি মেনে নেওয়া না হলে তাহলে আগামী বরিবার ৭ তারিখ থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।