শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জারী গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রির) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসএসটি এবং সিডিও ইয়ুথ টিমের আয়োজনে এবং বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই গানের আসর বসে। এসময় বয়াতি আবু দাউদ ও তার সঙ্গীরা গানের মাধ্যমে প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার, তাদের অধিকার থেকে বঞ্চিত করলে কি সাজা হতে পারে এসব বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বারসিকের প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার, মননজয় মন্ডল, মফিজুর রহমান, সহযোগী কর্মসূচি কর্মকর্তা বাবলু জোয়ারদার, মারুফ হোসেন মিলন, মুক্তি রানি, ফিল্ড ফ্যাসিলেটর মনিকা রানী, লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, এসএসটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিডিওর আটুলিয়া ইউনিট সাধারণ সম্পাদক রনি প্রমুখ।
