ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজগঞ্জে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে সংবর্ধনা

admin
April 3, 2019 9:08 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজে বুধবার (৩ এপ্রিল) বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মীনি তন্দ্রা ভট্টাচার্য্য, মণিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, থানার ওসি সহিদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা ঋ্যাডভোকেট বশির আহম্মেদ খান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকম-লী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি রাজগঞ্জ ডিগ্রি কলেজে নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ ছাড়া মন্ত্রী এদিন বিকেলে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।