ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ৫ কেজি ভারতীয় রৌপ্যসহ বিভিন্ন মালামাল জব্দ

admin
April 3, 2019 8:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৫ কেজি ভারতীয় রৌপ্যসহ গরুর মাংস, চাপাতা, শার্ট-প্যান্টের পিস এবং সেন্ডেল জব্দ করেছে।
বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার বিকালে মাদরা বিওপি’র সদস্যরা মাদরা এলাকা থেকেই পঁচিশ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় গরুর মাংস এবং ১২ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় চাপাতা জব্দ করে। এছাড়া বুধবার ভোরে শ্বশান ঘাট এলাকা থেকে চার লক্ষ আটাশ হাজার ছয়শ টাকা মূল্যের ০৫ কেজি ভারতীয় রৌপ্য ও চান্দামাঠ এলাকা থেকে ৬০ কেজি ভারতীয় চাপাতা জব্দ করে।
এদিকে, বুধবার কাকডাংগা বিওপি’র সদস্যরা ২০ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় চাপাতা ও পদ্মশাখরা বিওপি’র সদস্যরা ১০ হাজার পাঁচশ টাকা মূল্যের ৩০ জোড়া ভারতীয় সেন্ডেল, ভোমরা বিওপি’র সদস্যরা স্থানীয় পাকা রাস্তা এলাকা থেকে চার লক্ষ ঊনত্রিশ হাজার টাকা মূল্যের ২০১টি শার্ট-প্যান্টের পিস জব্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।