ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নতুন আম্পায়ার সংগ্রহের প্রশিক্ষণ কার্যক্রম শুরু ৭ এপ্রিল

admin
April 3, 2019 8:29 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আগামী ৭ এপ্রিল বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে শুরু হবে নতুন আম্পায়ার (নন কোয়ালিফাইড) সংগ্রহের প্রশিক্ষণ কার্যক্রম।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সাতক্ষীরা জেলার আগ্রহী ব্যক্তিদের (পুরুষ/নারী) ৭ এপ্রিল বেলা ১২টার মধ্যে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, অফেরতযোগ্য ৫০০ (পাঁচশ) টাকাসহ আহবায়ক বরাবর দরখাস্ত অত্র অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক কাজী মো. ফরহাদ (০১৭১৬-২৩৪৪৬৭)-এর নিকট জমা দিতে হবে।
প্রশিক্ষণের সময়সূচি ০৭ এপ্রিল থেকে ৯ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত। লিখিত পরীক্ষা ১০ এপ্রিল সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ও মৌখিক পরীক্ষা ১০ এপ্রিল দুপুর ১২টা ৩০ মিনিটে।
নতুন আম্পায়ার সংগ্রহ কার্যক্রমের আহবায়ক ও বিসিইউঅ্যান্ডএসএ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি প্রেরিত একপত্রে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।