ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ধান ক্ষেতে ঘাষ মারা বিষ প্রয়োগ করে ফসলের ক্ষতি!

admin
April 3, 2019 9:40 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইরি ধান ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
ভুক্তভোগী উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোবিন্দপুর গ্রামের শেখ আব্দুল মান্নান এর ছেলে সোনা বাবু জানান, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত শেখ নছির উদ্দিনের ছেলে শেখ আব্দুল বারি ও একই গ্রামের মৃত আব্দুল জালালের ছেলে শেখ দিদারের সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলছে। এ কারণে তারা বিভিন্নভাবে আমাদের পরিবারের উপর হুমকি প্রদানসহ আমাদেরকে আর্থিকভাবে ক্ষতি করার জন্য বেশকিছু দিন পায়তারা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ওই চক্র আমাদের ১ বিঘা ইরি ধানের ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে অর্ধলক্ষ টাকার ক্ষতি করেছে। এছাড়া ওই চক্র বর্তমানে আমিসহ আমার পরিবারের উপর নানাভাবে হুমকি প্রদান করছে।
বুধবার দুপুরের দিকে আমি বাড়িতে না থাকার সুযোগে বারি এবং দিদার আমার বাড়িতে এসে থানায় মামলা না করার জন্য আমার পরিবারকে হুমকি প্রদান করেছে।
অভিযুক্ত দিদারের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মান্নানের সাথে আমার জমি-জমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে ঠিক কিন্তু আমি এমন ক্ষতির কাজ করতে পারি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।