ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শ্রমিকদের রিজার্ভ বাস পুকুরে পড়ে শিশুসহ আহত ২০

admin
April 3, 2019 10:14 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে শ্রমিকদের একটি রিজার্ভ বাস পুকুরে পড়ে ২০ শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে সুমন নামে একটি শিশুসহ দু’জনের অবস্থা গুরুতর। তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে কাদাকাটির তেতুলিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী লেবার সর্দার শুকুর আলি জানান, ৪৫ জন শ্রমিক নিয়ে একটি রিজার্ভ বাসে তারা সকালে যশোর বাগআচড়ার একটি ইটের ভাটা থেকে বাড়িতে ফিরছিলেন। দুপুরে কাদাকাটি-প্রতাপনগর সড়কের তেতুলিয়া বাজারের কাছে পৌঁছলে বিচালী বোঝাই একটি নসিমন গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে আব্দুল কাদেরের একটি ছোট ঘর ভেঙে জামাল গাজির পুকুরে গিয়ে পড়ে। পুকুরে পানি কম থাকায় আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করেন।
এতে শিশু সুমন, লাভলু, নজরুল, আরিফুল, আঙ্গুর, সোহাগ, তৈবুর ও সাহিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে ও ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। তাদেরকে এলাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি পুকুরে পড়ার পরে বাসচালক কৌশলে পালিয়ে যায়।
খবর পেয়ে এসআই ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত বাসটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার ও দফাদার আজিজুল ইসলামের জিম্মায় দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।