আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গ্রামপুলিশ ও দফাদারদের আইডি কার্ড প্রদান করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ব্যক্তিগত উদ্যোগে বুধবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে আশাশুনি থানা চত্বরে আইডি কার্ডগুলো বিতরণ করেন।
উপজেলার ১১ ইউনিয়নের সকল গ্রামপুলিশ ও দফাদারকে তাদের ব্যক্তিগত পরিচয় এবং চাকুরির ক্ষেত্রে পরিচিতি সম্বলিত মানসম্মত কার্ড প্রদান করা হয়। এসময় এসআই ইসমাইল হোসেন, এএসআই মাহবুবসহ অন্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
