‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষ্যে ডিআরআরএ’র পিআইএইচআরএস প্রজেক্টের (ফেজ-২) সহযোগিতায় বর্ণাঢ্য রালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্তের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি জেলা নার্সিং ইনস্টিটিউট থেকে বের হয়ে বাস টার্মিনাল প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ কাফি, ডিস্ট্রিক হেল্থ সুপারেনটেন্ডেট জগদীষ চন্দ্র হাওলাদার, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মন্জু দেবনাথ, ইনস্ট্রাক্টর চঞ্চলা রানী ও দিপালী সরকার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোছা. শাহীনুর, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন প্রমুখ।
র্যালি শেষে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউট ইনচার্জ মন্জু দেবনাথ। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোছা. শাহীনুরের উপস্থাপনায় স্বাগত বক্তব্য নিয়ে আসেন ডা. সাইফুল্যাহ কাফি। অটিজম বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি
