ঢাকাTuesday , 2 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
April 2, 2019 10:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই অনুষ্ঠানে আয়াজন করে।
‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অর্টিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ সরদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রোকনুজ্জামান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এর আগে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।