শ্যামনগর প্রতিনিধি: ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে শ্যামনগরে বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা (অনাস) এর উদ্যোগে ও ডিআরআরএ’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, ইউএফপিএ মো. মেহেদী হাসান, ডা. ওমর ফারুক চৌধুরী।
আলোচনায় অংশ নেন, সিইও অষ্টমী মালো, এপিটি রোমান রায়হান। আরও উপস্থিত ছিলেন, এসএনটি আশালতা রপ্তান, ইয়াসমীন নাহার ও রুবেল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরআরএ এর প্রকল্প সুপারভাইজার রামপ্রসাদ মিস্ত্রী, সিআরও জি.এম.নূরন্নবী হাসান, আক্তারুল ইসলাম, হাফিজা খাতুন ও ভুবন চন্দ্র বর্মন।
