শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে প্রতিপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে মূল্যবান গাছ কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল কাদের। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার চন্ডীপুর গ্রামের ইদ্রীস ফকিরের ছেলে নূর আলী, নূর আলীর স্ত্রী কুলসুম, মেয়ে লাকী আক্তার জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অন্যায়ভাবে আব্দুল কাদেরের সম্পত্তি দখলের হুমকি দিয়ে আসছে। গত ৩১ মার্চ আব্দুল কাদের ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে নূর আলী ও তার পরিবারের সদস্যরা আব্দুল কাদেরের সীমানার শিশু গাছ, মেহগুনি গাছসহ মূল্যবান গাছ কেটে ক্ষতি করে। এসময় আব্দুল কাদেরের ছেলে আবু বক্কর বাধা দিলে তাকে ধারালো অস্ত্র নিয়ে খুন করতে উদ্ধত হন তারা।
এ ঘটনায় আব্দুল কাদের বাদী হয়ে নূর আলী, নূর আলীর স্ত্রী কুলসুম, মেয়ে লাকী আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করেছেন।
