সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাংস ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে আলোচনা হয়।
সভায় শহরের বিভিন্ন হোটেলে, মোড়ে চোরাই পথে আসা গরু ছাগলের মাংস বিক্রি, যেখানে সেখানে লাইসেন্স বিহীন ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু ছাগল জবাই ও বিক্রয়ের ব্যাপারে ক্ষোভ প্রকাশসহ যথাযথ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে তা প্রতিরোধের জন্য একটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ওলিউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর রবিউল লাল্টু, আবুল হোসেন, জামাল মন্ডল, মনিরুজ্জামান, আব্দুস ছালাম, শের আলী, আব্দুল আহাদ, জাহাঙ্গীর গাজী প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খোদাবকস মন্ডল, আফছার আলী, আসাদুল মন্ডল, গোলাম নবী, শেখ আনারুল ইসলাম, মুকুল ইসলাম, আবুল কালাম, মুজিবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
