ঢাকাTuesday , 2 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাভারণে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin
April 2, 2019 8:39 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ জাহিদা বেগম (৬০) ও ২৫ পিস ইয়াবাসহ প্রসেনজিৎ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ।
আটক জাহিদা বেগম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নতুনহাট-বড়মেঘলা গ্রামের মৃত বেলায়েত আলীর স্ত্রী। আর প্রসেনজিৎ বাইন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চালিঘাট গ্রামের চিত্ত বাইনের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, সোমবার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন প্রসেনজিৎ বাইনের দেহ তল্লাশী করে তার কাছে থাকা ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একই মহাসড়কের গাজির দরগাহ তেল পাম্পের সামনে একটি ইজিবাইকে থাকা সন্দেহভাজন জাহিদার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, শার্শা ও ঝিকরগাছা থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।