সখিপুর (দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় নারী উন্নয়ন সংস্থার (ইউএনএস) আয়োজনে ও ডিআরআরএ’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন ডা. আবু হুসাইন, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আবু হাসান, অমরেশ হালদার, উপজেলা স্বাস্থ্য বিষয়ক অফিস সুপার রাশেদ খান, কিশোরী প্রকল্প কো-অর্ডিনেটর মুজিবর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর খুদিস্থা কমরিয়া বানু শাপলা, প্রকল্পের সিএম সুবার্ণা পারভীন প্রমুখ। অনুষ্ঠন পরিচালনা করেন ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
