আশাশুনি প্রতিনিধি: ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে আইডিয়াল ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আয়োজনে ডিআরআরএ’র সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী। আইডিয়ালের ফ্যাসিলেটেটর সুব্রত বাছাড়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডা. খায়রুল আনাম সৌদ, ডা. ছাইফুল ইসলাম, ফিজিও থেরাপিস্ট ফারিয়া আক্তার প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
