ঢাকাMonday , 1 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়কের গতিরোধক ভেঙে দিল চোরাকারবারীরা

admin
April 1, 2019 8:19 pm
Link Copied!

কেঁড়াগাছি প্রতিনিধি: চোরাচালানে সুবিধার জন্য কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার-গাড়াখালী সড়কের কাকডাঙ্গা মোড়ের শুরুতে থাকা গতিরোধকটি ভেঙে দিয়েছে চোরাকারবারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গার সিরাজুলের ছেলে সোহাগ (২৬), সাজাহানের ছেলে আলমগীর (২৭), বাগাডাঙ্গা গ্রামের বাহার আলী, মিজানুর (৩৩), কাকডাঙ্গার মোখলেছুরের ছেলে ইসমাইল, ফজলু মিস্ত্রি, হারুন দালালের ছেলে আসাদ (৩২), খালেকের ছেলে রানা (৩৩), বাগাডাঙ্গার ছহিলের ছেলে লাল্টু (২৮), নুর আলীর ছেলে দেলোয়ার (২২) সহ বেশ কয়েকজন চোরাকারবারী হাতুড়ি দিয়ে কাকডাঙ্গা মোড়ের গতিরোধকটি ভাঙ্গতে থাকে। এ সময় তারা সহজে গতিরোধ ভেঙে ফেলতে সেখানে কেরোসিন ঢেলে দেয়।
এ সময় স্থানীয় ব্যবসায়ীরা গতিরোধকটি ভাঙতে নিষেধ করলে চোরাকারবারীরা তাদের উপর চড়াও হয়ে নানা ধরনের হুমকি দেয়।
অনুসন্ধানে আরোও জানা যায়, ভারত থেকে মালামাল পাচারের জন্য ব্লাকাররা এই রাস্তাটি রুট হিসেবে ব্যবহার করে আসছে। গতিরোধকের কারণে ব্লাকের মালামাল বহনে সমস্যার মুখোমুখি হতে হয় তাদের।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয়রা জানান, গতিরোধকটি সড়ক দুর্ঘটনা এড়াতে সহায়তা করে। কিন্তু মানুষ আবার মৃত্যু মুখে পতিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।