ঢাকাMonday , 1 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় বস্তাবন্দি যুবক উদ্ধার!

admin
April 1, 2019 9:29 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা থেকে নবাব আলী (৪০) নামে বস্তাবন্দি এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকালে ভোমরা ইউনিয়নের পদ্মশাঁখরা গ্রামের রউফ চেয়ারম্যানের মোড় এলাকার একটি কালভার্টের নিচ থেকে জীবন্ত অবস্থা তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নবাব আলী (৪০) সে মাহমুদপুর-গাংনিয়া গ্রামের মো. মোক্তার খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, নবাব আলীকে দুর্বৃত্তরা মারধর করার পর চটের বস্তায় ভরে রোববার রাতে কালভার্টের নিচে ফেলে যায়। সোমবার সকালে গুঙানির শব্দ শুনে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এমনটা হয়েছে তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।