ঢাকাMonday , 1 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: ভালবাসা এক টি-টু ভাইরাস

admin
April 1, 2019 8:10 pm
Link Copied!

ভালবাসা যেন এক টি-টু ভাইরাস
প্রেমিকের চেতনায় ঢুকে সে সবগুলো কোষকে গ্রাস করে
আর বংশবিস্তার করে, দেয় তার জাতিসত্তার পরিচয়,
এক সময় প্রেমিকের চেতনা বিলুপ্ত হয়
আর সেখানে কিলবিল করে ভালবাসার নব জাতিকারা।
যেদিন প্রেমের এ ভ্রুণ তোমার চিত্তের বন্দরে আবাস গড়েছিলো,
তুমি বুঝতে পারনি, কোন বসন্ত বেলায় কোকিল কুহু দিয়েছিল,
জানতে পারনি, চাঁদ কিংবা জোসনার আলো
প্রেতের মত ভর করেছিল তোমাতে,
কোন আলেয়ায় তুমি মোহগ্রস্ত হয়েছিলে,
যখন জানলে তখন ভাবলে-
তোমার মরুর শহরে কোন স্বর্গীয় নতুন কোন কুঁড়ি, নতুন সংযোজন।
জন্ম থেকে কৈশোরকাল পর্যন্ত-
তিল তিল করে সঞ্চিত প্রাণ রস,
সবটুকু হাসির জ্যোতি, মনের নির্যাসিত মাধুরী দিয়ে-
লালণ করলে সে ভ্রুণকে।
আলোর চেয়ে বহুগুণ দ্রুতিতে বিকশিত হয়ে একদিন সে-
তোমার তুমিকে হজম করে নেয়,
তোমার প্রতিটি লোম-কেশরে, প্রতিটি অনুভূতিতে
শুধু নবজাত ভালবাসারা,
একদিন, যেদিন ভালবাসার সব কুঁড়িগুলো-
পরিণত পুষ্পে উপনীত হয়,
তোমার পুরো সত্তা পরিণত ভালবাসার বাগিচা,
তুমি তখনো বোঝনি তোমার তুমিকে হারিয়েছ,
যেদিন তোমার সমাজ তোমাকে কলংকিত করবে,
যেদিন তোমাকে সমাজ ধিক্কার দেবে, সেদিন
তুমি দেখবে, তোমার তুমিকে হারিয়েছ।
কিন্তু সেদিন তোমার কোন দুঃখ থাকবে না,
থাকবে না নিজ সত্তা হারানোর বেদনা,
তুমি শুধু জানবে, স্থির যৌবনা প্রেমের কাননকে-
লালন করাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।