কঠিন মাটির দুয়ারে অথৈ কান্না
ও জলে জ্বলে না দেহ, চিবুকে ঝরে জল
চঞ্চল চিত্তে আমার অবাক পৃথিবী।
মলিন দ্রাঘিমায় ঝুরঝুরে রোদ;
ফোঁটা জুঁইয়ের ফুটফুটে কলি–
শোনো বালিকা, যা বলি;
এপদ্য তোমার জন্য।
মেঘের উঠোনে আজ করতোয়া ঢেউ
মুনি বোঝে? তা বুঝুক! জানে না কেউ।
এই চাঁদে হবে সব হিসেবের লেন-দেন
পূর্ণিমা কি হবে চেয়ে?
ভাঙা ঝড়ে ভাঙেনি ঘর
তাতে কি? সবই আপন, নতুন বর।
এই বার খোলো মুখ, চোখ তুলে দেখো,
তোমার গহীনে ফোঁটাবো বকুল ঘ্রাণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
