ঢাকাMonday , 1 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
April 1, 2019 8:34 pm
Link Copied!

শেখ ইমদাদুল ইসলাম, কুমিরা: কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর পুরাতন খেয়াঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা বাহাদুরপুর পুরাতন খেয়াঘাটে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক তালা সার্কেল ইনচার্জ অপু সরোয়ার পাটকেলঘাটা থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে কপোতাক্ষ নদ থেকে লাশটি উদ্ধার করেন।
তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। তবে, কেউ তার পরিচয় সনাক্ত করতে পারছে না। অন্য কোন এলাকা থেকে লাশটি ভাসতে ভাসতে এই এলাকায় এসেছে বলে মনে হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।