আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে। রোববার (৩১ মার্চ) স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশের ব্যবস্থাপনায় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসএমসির সাবেক সভাপতি আব্দুল জলিল সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ প্রতিনিধি শম্ভুজীৎ মন্ডল, ইউপি সদস্য আব্দুল গফফার সরদার, প্রভাষক রবীন্দ্র নাথ সরকার রবি, এসএমসি সদস্য সাজ্জাদ হোসেন, নাসির উদ্দীন, আহসান হাবীব, মিজানুর রহমান, লেয়াকত মোড়ল, রাজ্জাক সরদার, শিক্ষক সাবিনা সুলতানা ও সোমা রানী দাশ। সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
