ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার মালামাল জব্দ

admin
March 31, 2019 8:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৪ লাখ ১৩ হাজার ৭৫০ টাকার মালামাল জব্দ করা হয়েছে। রবিবার ভোরে কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের শাড়ী ১৭০ পিস, জুতা ১৪৫ জোড়া, বাই সাইকেল একটি ও গরুর মাংস ৪০ কেজি।
তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত সদস্যরা অভিযান চালিয়ে উপরিউক্ত মালামাল জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৪ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।