ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ভূমি কমিটি গঠন

admin
March 31, 2019 8:39 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা ভূমি কমিটি গঠন উপলক্ষ্যে রোববার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমি কমিটির সভাপতি আনিসুর রহিম।
সভায় খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিগত জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে আনিসুর রহিমকে সভাপতি ও অ্যাড. আজাদ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক করে জেলা ভূমি কমিটির ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ’র অপ্রতিরোধ্য প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহনাজ পারভীন মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আনোয়ার জাহিদ তপন, আলি নুর খান বাবুল, উপজেলা ভূমি কমিটির সভাপতি আব্দুল খালেক, ওহার আলী সরদার, সরদার আমজাদ হোসেন, জোৎস্না দত্ত, ফরিদা আক্তার বিউটি, আব্দুল ওহাব, প্রভাষক ইয়াহিয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।