ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কর্মী সমাবেশ

admin
March 31, 2019 8:59 pm
Link Copied!

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে পৌরসভার ৫নং ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেদায়েতুল্লাহ রনি। ফয়সাল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশি। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার রুস্তম আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পৌর শাখার সভাপতি নূরুল হক। বিশেষ বক্তা ছিলেন, পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াছাত আলী, কামরুল ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন বিশ^াস, ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসিন মোল্লা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হেদায়েতুল্লাহ রনিকে সভাপতি, ফয়সাল ইসলাম টিপুকে সাধারণ সম্পাদক ও আমিনুর ইসলাম আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর ৫নং ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।