ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিক মিস্ত্রীর মৃত্যু

admin
March 31, 2019 8:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লিটন হোসেন (২৪) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সদর উপজেলার গাজীপুর মহাদেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
লিটন হোসেন সদর উপজেলার ভাড়ুখালী মাহমুদপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, লিটন হোসেন সদর উপজেলার গাজীপুর মহাদেবনগরের একটি মসজিদে ইলেক্ট্রিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার একটি হাত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।